
ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, গত বুধবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি পছন্দ না হয়, তবে আবারও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে এবং তাদের মাথার ওপর বোমা ফেলতে শুরু করবেন। যদি ভালো না লাগে, তারা যদি ভদ্র আচরণ না করে, তবে আবারও ঠিক তাদের মাথার মাঝবরাবর সপাটে বোমা ফেলা শুরু করবেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বিষয় অন্তর্ভুক্ত নেই।








