ইজরায়েলকে আরও ৬ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চান ট্রাম্প

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গাজায় অব্যাহত হামলার মধ্যেই ইজরায়েলের কাছে প্রায় ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদনের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে আহ্বান জানিয়েছে।
জানা গিয়েছে, এর মধ্যে ৩ দশমিক ৮ বিলিয়নের ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার, ১ দশমিক ৯ বিলিয়নের ৩ হাজার ২০০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল। এ ছাড়া প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের বর্মযুক্ত যানবাহনের জন্য যন্ত্রাংশ ও পাওয়ার সাপ্লাই রয়েছে। তবে এই অস্ত্রগুলো ডেলিভারি হবে দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পর।
এই বিশাল অস্ত্র বিক্রির সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন আমেরিকা গাজায় হামাসের সঙ্গে প্রায় দুই বছরের যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছিল, কিন্তু তা এখন স্থগিত রয়েছে। এ ছাড়া কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইজরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্রদের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে।