এক বৈঠকে রফাসূত্র না! পুতিনের সঙ্গে ফের বৈঠক চান ট্রাম্প

0
126
ছবি সৌজন্যে : এক্স
রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক বৈঠকে রফাসূত্র মিলবে না। তারজন্য আলাস্কার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কার বৈঠকের আগে পুতিনকে হুঁশিয়ারি দিয়ে রাখলেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্বিতীয় বৈঠকই বেশি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, ওই বৈঠকে পুতিনের সঙ্গে এক টেবিলে থাকতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে সেই বৈঠক কবে হবে, আদৌ তা হবে কি না— তা অনেকটা নির্ভর করছে শুক্রবার আলাস্কার বৈঠকের উপর। আলাস্কার বৈঠক নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ট্রাম্প। তবে বৈঠকের আগে তাঁর কপালেও চিন্তার ভাঁজ।আলাস্কার বৈঠকের আগে বুধবার ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
শুধু জেলেনস্কি নয়, ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সেই বৈঠক ইতিবাচক বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।