
পানামা খাল ফেরত নেবে আমেরিকা। প্রথম ভাষণেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আমেরিকার অভিযোগ খারিজ করে দিয়েছে পানামা সরকার।
সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর অভিষেক ভাষণে তিনি বলেছেন, বিপুল অর্থ খরচ করার পাশাপাশি ৩৮ হাজার প্রাণের বিনিময়ে আমেরিকা এই পানামা খাল তৈরি করেছিল। যা পানামাকে উপহার দিয়েছিল আমেরিকা। তবে আমেরিকার সঙ্গে প্রতারণা হয়েছে। পানামা যে কথা দিয়েছিল তা রাখেনি। আমেরিকার থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, পানামা খাল সরাসরি চিন পরিচালনা করছে বলে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
তাঁর কথায়, আমেরিকা এই খাল চিনকে দেয়নি, দিয়েছিল পানামাকে ফলে এটা ফেরত নেবে।উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।






