গ্রিনল্যান্ডে শুল্ক, ইউরোপকে হুঁশিয়ারি ট্রাম্প-র

0
62
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইউরোপীয় দেশগুলির উপরে গ্রিনল্যান্ড-শুল্ক তিনি চাপাবেনই। এর কোনও নড়চড় হবে না। তা স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, এই কূটনৈতিক উত্তেজনা নিয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারও। বুঝিয়ে দিয়েছেন, বাণিজ্যযুদ্ধের পরিণাম কারও জন্যই ভাল হবে না। গ্রিনল্যান্ড ঘিরে আমেরিকা এবং ডেনমার্কের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে জড়িয়ে গিয়েছে ইউরোপও।
আধা স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের উপর বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্কের। ডোনাল্ড ট্রাম্প চাইছেন সেই গ্রিনল্যান্ডকে দখল করতে। যে ইউরোপীয় দেশগুলি ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সমর্থন করছে না, তাদের উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা। তালিকায় ডেনমার্ক তো বটেই, রয়েছে ব্রিটেন, ফ্রান্সের মতো আমেরিকার বন্ধু কিছু দেশও।