
এবার তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের বর্তমান সংঘাত নিয়ে কথা বলতে গিয়েই তিনি এ বিষয়ে সতর্ক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। তবে তিনি এই যুদ্ধ ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট প্রায়োরিটি সামিটে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,
তিনি বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তিনি বিশ্বজুড়ে চলা হত্যাযজ্ঞ আর দেখতে চান না। সংঘাত নিষ্পত্তি করার জন্য এবং গ্রহকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছেন। তিনি শান্তি চান, এবং সকলকে হত্যা করা হচ্ছে,এমনটা দেখতে চান না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে, রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন।
তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। এটা থেকে দূরে নন। যদি ,প্রেসিডেন্ট জো বাইডেন আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে সবাই তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না।








