ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, হুঁশিয়ারি ট্রাম্পের 

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এমন একটা সময় আসতে চলেছে, যখন আমরা আর সংযত থাকতে পারব না। যে কাজটা খুব সফল ভাবে শুরু করেছিলাম, সেটা হয়তো সামরিক ভাবেই শেষ করতে বাধ্য হব।
সেটা যদি হয়, ইরানের আর কোনও অস্তিত্বই থাকবে না। দু’সপ্তাহ আগে ইরান এবং আমেরিকা ভার্চুয়াল মাধ্যমে ৬০ দিনের সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির মউ স্বাক্ষর করেছিল। কিন্তু সংঘর্ষে বাস্তবে কোনও বিরতি নেই। শনিবার রাতে ফের উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায়। রবিবার ভোরে আমেরিকার সেনাবাহিনী নতুন করে আক্রমণ শুরু করেছে ইরানে। দেশটির দক্ষিণ প্রান্তে সিরিয়াকে বোমাবর্ষণ করা হয়েছে। এই আবহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়েছেন তেহরানকে। ট্রাম্পের এই বক্তব্যের পরেই ইরানের কিছু জায়গায় হামলা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার হরমুজের কাছে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলা হয়। আমেরিকা এই হামলার জন্য সরাসরি ইরানকে দোষারোপ করে। ইরান সেই অভিযোগ অস্বীকার করে হামলার দায় ঠেলে দেয় মার্কিন বাহিনীর দিকে। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারই আমেরিকা হামলা চালিয়েছিল ইরানে। জবাবে পশ্চিম এশিয়ার কিছু মার্কিন ঘাঁটিকে নিশানা করে বোমা ফেলে তেহরান। উত্তেজনার মধ্যেই শনিবার হরমুজে আক্রান্ত হয় আরও একটি ট্যাঙ্কার। পানামার পতাকাবাহী ওই ট্যাঙ্কারেও ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। তার জবাবেই রবিবার ভোরের আগ্রাসন।