যুদ্ধবিরতি কার্যকর হলে ক্রিমিয়ায় রুশ দখলদারি মানবেন ট্রাম্প!

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগোলে ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়ায় রুশ দখলদারি মেনে নিতে পারে আমেরিকা। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশসচিব মার্কো রুবিয়ো। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে ক্রিমিয়ার ওপর রাশিয়ার বিষয়টির সমাধান হতে পারে।
সেই সঙ্গেই মার্কিন বিদেশসচিবের হুশিয়ারি, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হলে পুরো প্রক্রিয়া থেকে হাত গুটিয়ে নেওয়া হতে পারে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সেনা অভিযান শুরুর পরে দক্ষিণ ইউক্রেনের আর এক গুরুত্বপূর্ণ বন্দর খেরসনের দখল নিয়েছিল পুতিন-বাহিনী।
কিন্তু গত নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনাদের প্রত্যাঘাতে পিছু হটতে হয় তাদের। যদিও ক্রিমিয়ার মতোই খেরসনকেও গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে জুড়ে নিয়েছিলেন পুতিন।