গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার ট্রাম্প-র

    জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার ট্রাম্প-র

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সঙ্গে আমেরিকা যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, তাতে ইউরোপের বন্ধু দেশগুলির থেকে কাঙ্ক্ষিত সাহায্য পায়নি ওয়াশিংটন। ইউরোপের এই ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এ বার নেটো-র সদস্য দেশ জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক জোট নেটো-র অন্যতম সদস্য রাষ্ট্র জার্মানি। গত কয়েক দিন ধরে ইউরোপের এই দেশের সঙ্গে আমেরিকার সংঘাত প্রকট হয়েছে।

    জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ প্রকাশ্যে দাবি করেছেন, সমঝোতা নিয়ে ইরান দ্বারা অপমানিত হয়ে চলেছে আমেরিকাকে। তাঁর এই মন্তব্যের সমালোচনা করে পেন্টাগন। তার পর জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। জার্মানিতে নিযুক্ত পাঁচ হাজার মার্কিন সেনা আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। এই মুহূর্তে ইউরোপের দেশটিতে ৩৫ হাজার মার্কিন সৈন্য রয়েছে। এটাই ইউরোপের মধ্যে সর্বোচ্চ।