গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি

    হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটি ইতিবাচকভাবে শুরু হয়েছে। প্রথম দিনের আলোচনা শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতার মধ্যকার এই গুরুত্বপূর্ণ সংলাপে ইরান ইস্যুটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।

    বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে দুই দেশই একমত পোষণ করেছে। এদিকে চীন বর্তমানে ইরানি তেলের বৃহত্তম ভোক্তা হওয়ায় তেহরানের ওপর বেইজিংয়ের বিশেষ প্রভাব রয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন যে, শি জিনপিং ইরানকে হরমুজ প্রণালি দিয়ে অবাধ তেল চলাচল নিশ্চিত করতে চাপ দেবেন। হোয়াইট হাউসের এক কর্তা জানিয়েছেন, উভয়পক্ষই এই বিষয়ে একমত হয়েছে যে জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এই সামুদ্রিক পথটি অবশ্যই উন্মুক্ত রাখা প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রণালিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং জাহাজ চলাচলে শুল্ক আদায়ের চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন।

    পাশাপাশি ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে চীন আমেরিকা থেকে আরও বেশি তেল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে সংকটের স্থায়ী সমাধানে চীন তার ভূমিকার পরিধি আরও বাড়াতে সম্মত হয়েছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউস স্পষ্ট করে কিছু জানায়নি। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ছাড়াও দু’ দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এ ছাড়া চোরাচালান ও ড্রাগ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ‘ফেনটানিল’ পাচার রোধে দুই নেতা বিস্তারিত কথা বলেছেন।