গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home International এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প

    এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প

    0
    116
    ছবি সৌজন্যে : ফাইল

    চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এপ্রিলে চীন সফরে যাবেন তিনি। এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, তার চীন সফরের পর প্রেসিডেন্ট চিনপিং আমেরিকা সফরে যাবেন।

    একইসঙ্গে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বিরল খনিজ নিয়ে বাধা দূর হয়েছে।দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে এক বছরের রিনিউ যোগ্য চুক্তি হয়েছে।অন্যদিকে চীন,বিরল খনিজ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে।এসব খনিজ পদার্থ ঘরোয়া যন্ত্রপাতি থেকে শুরু করে গাড়ি, জ্বালানি এবং অস্ত্র তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেছেন, সব বিরল খনিজের বিষয়টি সমাধান হয়েছে এবং এটি বিশ্বের সবার জন্য প্রযোজ্য।

    এর আগে দক্ষিণ কোরিয়ায় চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকে দারুণ সফল উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি তা ১০ শতাংশ কমিয়ে দিয়েছি, তাই এখন এটি ২০ শতাংশ না হয়ে ১০ শতাংশ অবিলম্বে কার্যকর হবে।