গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

    সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত দু’ দিনে ইরানের সঙ্গে গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে।

    তিনি জানিয়েছেন, আলোচনার ইতিবাচক অগ্রগতির ভিত্তিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর ওপর মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।