
ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ভারতীয় পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক চাপাবে।
ভারতকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যদি মার্কিন সামগ্রীর ওপরে কোনও দেশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ছেড়ে কথা বলবে না। সে দেশের পণ্যের ওপর চড়া হারে পাল্টা কর বসানো হবে। ভারত এবং ব্রাজিলের কথা মনে করিয়ে ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকার পণ্যের উপর প্রচুর শুল্ক চাপায়। পিছিয়ে নেই ব্রাজিলও। তবে আমেরিকার ওপর শুল্কের বোঝা চাপালে একই হারে তাদের উপরে শুল্ক চাপানো হবে।
এর আগে কানাডা, মেক্সিকোর মতো প্রতিবেশী দেশের ওপরও চড়া হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প।
