গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান, ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের জ্বালানি পরিকাঠামোতে সামরিক হামলা স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমল তেলে দাম। ২৩ মার্চ বিশ্ববাজারে বড় পতনের পর ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

    মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে তেলের এই মানদণ্ডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৯ ডলার, অর্থাৎ ৭৭ দশমিক ৪২ পাউন্ড হয়েছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইটের দাম ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫৫ ডলারে দাঁড়ায়।এর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলারে উঠেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর তা দ্রুত ৯৬ ডলারে নেমে আসে।

    তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ইরানের প্রত্যাখ্যানের পর মঙ্গলবার তেলের দাম ঠেকেছে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে। মূলত ইরানের বক্তব্যে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে আমেরিকার সঙ্গে আলোচনা হয়নি। ইরানের এ দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ঠিক উল্টো। ট্রাম্প এর আগে বলেছিলেন, খুব শিগগির সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।