‘ওয়ার্ক পারমিট’ রিনিউ নয়, সিদ্ধান্ত ট্রাম্পের 

0
99
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও এক সিদ্ধান্তে চাপ বেড়েছে ভারতীয়দের ওপর। সম্প্রতি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর ঘোষণা করেছে, ৩০ অক্টোবর ২০২৫-এর পর থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না অভিবাসী কর্মীদের এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট।
ফলে হাজার হাজার বিদেশি কর্মীর মতোই বড় ধাক্কা খেতে পারেন মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়রা। তবে এর আগে স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ পাওয়া ইএডি-র উপর এর কোনও প্রভাব পড়বে না। ট্রাম্প-র এই নতুন নীতিকে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার প্রয়োজনে পদক্ষেপের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।
এর ফলে পূর্বতন জো বাইডেন প্রশাসনের আগের নিয়মটি বাতিল হচ্ছে – যেখানে সময়মতো নবীকরণের আবেদন করলে মেয়াদ শেষ হলেও অভিবাসীরা কাজ চালিয়ে যেতে পারতেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় থাকবে।