সুইৎজারল্যান্ডের পথে ট্রাম্পের দূত, যাবেন আরাঘচি

0
28
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে শান্তি-বৈঠকে যোগ দিতে সুইৎজারল্যান্ড যাচ্ছেন না। তবে ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই দূত প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার ইতিমধ্যে সুইৎজারল্যান্ডে পৌঁছে গিয়েছেন।

ইউরোপের পথে রওনা দিয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ। আমেরিকার সংবাদমাধ্যম সূত্র উল্লেখ করে এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, ইরানের প্রতিনিধি হিসাবে আমেরিকার সঙ্গে বৈঠকে থাকতে পারেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবারই তাঁর ইউরোপের উদ্দেশে রওনা হওয়ার কথা। তবে সূত্রের দাবি, এই পরিকল্পনাও শেষ মুহূর্তে বদলে যেতে পারে।

আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার স্মারকলিপি স্বাক্ষর হয়ে গিয়েছে। ১৪ দফার সেই মউ-তে ভার্চুয়াল মাধ্যমে স্বাক্ষর করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।