ট্রাম্পের জমানা ফিরবে না আমেরিকায় : কমলা 

0
398
Trumps era will not return to America Kamala
Trumps era will not return to America Kamala
ডোনাল্ড ট্রাম্পের জমানা আর ফিরবে না আমেরিকায়। শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির চার দিনের জাতীয় কনভেনশনের শেষে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনীত হওয়ার পরে দাবি করেছেন কমলা হ্যারিস।
সেই সঙ্গে দলীয় মনোনয়ন গ্রহণ করে তিনি বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।দেশকে এগিয়ে নিতে হবে। তবে কোনও একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকার নাগরিক হিসেবে কাজ করতে হবে।আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা হ্যারিসের এই ঘোষণার সঙ্গে এক দশক আগে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ স্লোগানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই। আমেরিকার নাগরিকদের অতীতের তিক্ততা, সমালোচনা ও বিভাজনমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস।