মোজতবার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ ট্রাম্প-র

0
23
ছবি সৌজন্যে : এক্স
ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে এক সময় দেখা করবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন পর্যন্ত মোজতবার সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়নি। তবে সুযোগ হলে তিনি অবশ্যই তার সঙ্গে দেখা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকার যে আলোচনা চলছে এতে অবশ্যই যুক্ত আছেন মোজতবা। তিনি মনে করেন তাকে ইরানিরা অনেক সম্মান করেন। তার সঙ্গে তাঁর দেখা করার সুযোগ হয়নি।
তবে যেসব গল্প শোনা যায়, যদি সেগুলো সত্য হয় তাহলে হয়ত মোজতবা তার অনেক অঙ্গ হারিয়েছেন। কিন্তু ইরানিদের ভাষ্য তিনি আলোচনার ক্ষেত্রে তার সম্মতি দিচ্ছেন। কারণ এমন ধারা দীর্ঘদিন ধরে চলছে। আগে তার বাবা এসব নিয়ন্ত্রণ করতেন। এখন তিনি। এটি একটি ধারাবাহিকতা। তাদের সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালোই হচ্ছে।