
প্যালেস্টাইনের যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার ভোটাভুটি করবে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ।
কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।বলা হয়েছে, গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে আমেরিকা।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলা দু’ বছরের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতিকে অনুসরণ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেওয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। আমেরিকার পাশাপাশি মিসর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।
