গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ট্রাম্পের গোল্ডেন ডোম, স্যাটেলাইট স্পেসএক্স-র

    ট্রাম্পের গোল্ডেন ডোম, স্যাটেলাইট স্পেসএক্স-র

    0
    104
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ইলন মাস্কের স্পেসএক্স আমেরিকা সরকারের কাছ থেকে প্রায় দু’শ কোটি ডলারের একটি বড় চুক্তি পেতে যাচ্ছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি প্রায় ছ’শ স্যাটেলাইট তৈরি করবে।

    স্যাটেলাইটগুলো আকাশে উড়ে চলা মিসাইল ও বিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারবে। এগুলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্পে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।এদিকে,গত বছরের মে মাসে ট্রাম্প এই গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির মূল লক্ষ্য এমন একটি অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করা যা শত্রুপক্ষের ছোড়া মিসাইল লক্ষ্যভেদ করার আগেই সেটিকে প্রতিরোধ করতে পারবে।এই প্রকল্পের ধারণা অনেকটা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মত। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো এই প্রকল্পের সুনির্দিষ্ট নকশা বা কারিগরি পরিকল্পনা প্রকাশ করেনি।

    প্রকল্পটির ব্যাপ্তি ও গুরুত্ব এত বড় যে স্পেসএক্সের দু’শ কোটি ডলারের এই চুক্তি সম্ভবত এর শুরু মাত্র।এদিকে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ এবং প্যালান্টির টেকনোলজিসের মত প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোকেও এই প্রকল্পে যুক্ত করার কথা ভাবছে আমেরিকা সরকার।