কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের আমন্ত্রণ

0
79
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভেনেজুয়েলায় আক্রমণের পর কলম্বিয়ার প্রেসিডেন্টকেও সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া দিয়েছিলেন ট্রাম্প। হুমকি দেওয়ার পর এবার দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউস সফরের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের পর বুধবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প এবং পেত্রো জানিয়েছেন, তারা তাদের প্রথম ফোনালাপে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, কলম্বিয়ার সরকারকে কেন্দ্র করে একটি মার্কিন সামরিক অভিযান তার কাছে ভালো শোনাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরো দাবি করেন, পেত্রো অসুস্থ মানুষ, তিনি কোকেন তৈরি করতে ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন।ট্রাম্প সোশ্যাল মিডিয়া লিখেছেন,কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো-এর সঙ্গে কথা বলা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল।

তিনি ফোন করে আমাদের মধ্যে বিদ্যমান মাদক সংক্রান্ত বিষয় এবং অন্যান্য মতবিরোধের ব্যাখ্যা করেছেন।তার ফোন এবং কণ্ঠস্বরের প্রতি আমি কৃতজ্ঞ। শীঘ্রই তার সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় আছি। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, তিনি ও কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে ওয়াশিংটনে একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ জানাননি।