ইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে চিঠি ট্রাম্পের

0
47
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ইরানকে অস্ত্র দিতে চিনকে নিষেধ করেছেন বলে দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শোনা গিয়েছে ইরান চিনা অস্ত্র পাচ্ছে। তিনি শি জিনপিংকে অস্ত্র দিতে নিষেধ করেছেন।

তিনি জানিয়েছেন, চিন ইরানকে অস্ত্র দিচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিন পিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে চিনা প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, তিনি শি জিন পিং-কে চিঠি লিখে এমনটা না করতে বলেছিল। তিনি ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না। এদিকে, সঠিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার। এতে কোনও ভুল নেই। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।