গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইজরায়েলকে সমর্থন করে ফের বার্তা ট্রাম্পের

    ইজরায়েলকে সমর্থন করে ফের বার্তা ট্রাম্পের

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    ৬০ দিন সময় দেওয়া হয়েছিল ইরানকে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই ইজরায়েল হামলা চালিয়েছে। হামলার কথা আগেই জানতেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    ইজরায়েলের হামলা ঠেকাতে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে দ্বন্দ মিটিয়ে দেওয়ার অনেক চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু ইরান তাদের অবস্থানে অনড় থাকাতেই এই পরিণতি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে, ইজরায়েলের হামলার মাঝেই আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক ভেস্তে গেছে।
    ইরানের বিদেশ দফতরের মুখপাত্র ইসমাইল বাঘাই আমেরিকার নাম সরাসরি না নিয়ে জানিয়েছেন, একপক্ষ এমন আচরণ করছে যে, আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। একই সঙ্গে আলোচনা এবং লাগাতার আক্রমণ দুটো একসঙ্গে চলতে পারে না বলেও দাবি করেছেন তিনি।