
প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করলে পুরস্কার পাওয়া যাবে, শুল্ক নিয়ে চিনের প্রসঙ্গ টেনে বিশ্বের অনান্য দেশকে এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ট্রাম্পের বার্তায় বলা হয়েছে, প্রতিশোধ নেওয়ার পথে হাঁটবেন না, তা হলে পুরস্কৃত করা হবে। বাকি দেশগুলিকে ৯০ দিনের জন্য ছাড় দিলেও পারস্পরিক শুল্ক নিয়ে চিনের ক্ষেত্রে কোনও রেয়াত করেননি ডোনাল্ড ট্রাম্প।
বরং চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করেছেন তিনি। ট্রাম্পের মূল নজর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির দিকে। কারণ, তারা ইতিমধ্যেই সয়াবিন, গাড়ি-সহ বেশ কিছু মার্কিন পণ্যে বাড়তি শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে।
