
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি।
তিনি বলেছেন, নিঃসন্দেহে এখন এমন একটি দৃঢ় ও স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠছে, যা আর বশ্যতা স্বীকার করবে না ও কারোর ওপর নির্ভরশীল নয়।
আলি লারিজানি বলেছেন, ইতিহাসজুড়ে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা দীর্ঘ যুদ্ধ ও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রপুঞ্জ ও নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল যাতে এই ধরণের চিন্তাধারার পুনরাবৃত্তি রোখা যায়। কিন্তু এখন এইসব প্রতিষ্ঠান নিজেরাই হাস্যকর হয়ে উঠেছে।








