মেক্সিকো-ইইউ-র জন্য নতুন শুল্কপত্র ট্রাম্পের 

0
122
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নতুন শুল্ক পত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর ১ অগাস্ট থেকে ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হবে।

মেক্সিকান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন ট্রাম্প বলেছেন, এই চিঠিটি অত্যন্ত সম্মানের, কারণ এটি বাণিজ্যিক সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতিকে প্রদর্শন করে। মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে কাজ চালিয়ে যেতে সমাত হয়েছে। মেক্সিকো সীমান্ত সুরক্ষিত করতে সাহায্য করছে, কিন্তু মেক্সিকো যা করেছে তা যথেষ্ট নয়।