গাজায় যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক বার্তা ট্রাম্পের

0
99
ছবি সৌজন্যে : এক্স
গাজায় দ্রুত যুদ্ধ থামবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর দ্বিতীয়বার নেতানিয়াহর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইজরায়েলি পণ্যের ওপর শুল্ক ছাড়ের কোনও আভাস দেননি তিনি। বৈঠক শেষে ওভাল অফিসে তাঁকে পাশে নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্যে ঘাটতি দূর করতে আগ্রহী ইজরায়েল।
অন্যদিকে গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, যুদ্ধ থামুক। তাঁর আশা এই যুদ্ধ একটি পর্যায়ে এসে থামনে, সেই সময়ের খুব বেশি দেরি নেই। উল্লেখ্য করে প্রথম দফার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার পরে নতুন কবে হামাসের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। প্রায়ই ইজরায়েলি ক্ষেপনাস্ত্র আছড়ে পড়ছে গাজা ভূখণ্ডে। কাতার এবং মিশরের মধ্যস্থতায় ফের যুদ্ধবিরতির পরিকল্পনাও চলছে।