সিরিয়ায় জঙ্গি হামলার পাল্টা হুঙ্কার ট্রাম্প-র

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সিরিয়ার পালমিরা শহরের কাছে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। এই ঘটনার পরে ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই হামলার কড়া জবাব দেওয়া হবে, হোয়াইট হাউস থেকে বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের। বাশার-আল-আসাদ সরকারের পতনের পরে এই প্রথম সিরিয়াতে এত বড় জঙ্গি হামলা চালানো হলো। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী।
ইতিমধ্যেই এই জঙ্গি গোষ্ঠীকে খতম করার জন্য পূর্ব সিরিয়ায় বিপুল মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আইসিসের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার নয়া সরকার আন্তর্জাতিক জোটের অংশ হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও এই হামলার পরে ফুঁসছেন, দাবি ট্রাম্পের।