গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা পেছাল

    ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা পেছাল

    0
    163

    পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছানো হয়েছে। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সাজা ঘোষণা করা হবে।

     

    নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই দিন ধার্য করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ আগে ১৮ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তা এখন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।আগে এই শুনানির তারিখ ছিল ১১ জুলাই।নতুন তারিখ নির্বাচন করার কারণ হিসেবে ট্রাম্পের আসন্ন নির্বাচনে প্রার্থিতার কথা উল্লেখ করেছেন বিচারক জুয়ান মেরচান।জুয়ান মেরচান বলেছেন, সাজা প্রদানের তারিখ স্থগিত করা হয়েছে যাতে কোনো রকম ধারণা না জন্মায় যে বিচার প্রক্রিয়াটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর ওপর প্রভাব ফেলতে পারে বা তা প্রভাবিত করতে চায়। আদালত একটি ন্যায্য,নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।তবে বিচারক রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়ানোর কথা বললেও ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা বলছেন, এই ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে তার অবস্থানের ভিত্তিতে বিশেষ সুবিধা করে দিচ্ছে।এদিকে ট্রাম্প বলছেন, এই মামলার কারণে তার নির্বাচনী প্রচারে বিরূপ প্রভাব পড়ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন,এই মামলা যথাযথভাবে বাতিল করা উচিত। কারণ আমেরিকারর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য তিনি বা তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।