গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International চাপে এপস্টেইন ফাইলে সই ট্রাম্পের

    চাপে এপস্টেইন ফাইলে সই ট্রাম্পের

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে রাজনৈতিক চাপের সামনে মাথা নোয়ালেন। প্রয়াত মার্কিন যৌন অপরাধী ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে জড়িত সব ফাইল জনসমক্ষে আনার বিষয়ে একটি বিলে সই করেছেন তিনি।

    জানা গিয়েছে, এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে পরিচিত এই বিলটিতে বিচার বিভাগকে এপস্টেইন মামলার তদন্ত সম্পর্কিত সমস্ত তথ্য অনুসন্ধানযোগ্য এবং ডাউনলোডযোগ্য ফর্ম্যাটে ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। উল্লেখ্য গত বেশ কয়েক মাস ধরে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতেই এপস্টেইনের লালসার শিকার বিভিন্ন মহিলা এবং ট্রাম্পের নিজের রিপাবলিকান দলের সদস্যদের তীব্র প্রতিবাদের মুখোমুখি হন তিনি। এরপরেই গত সপ্তাহে নিজের মত পরিবর্তন করতে কার্যত বাধ্য হন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এত সহজে পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট। বিলে সই করার মুহুর্তেও ডেমক্র্যাটদের চূড়ান্ত আক্রমণ করে তাঁর দাবি, ট্রাম্প প্রশাসনের সাফল্য থেকে জনগণের মনোযোগ সরাতে এপস্টেইন প্রসঙ্গকে ক্রমাগত ব্যবহার করছে বিরোধী দল।বিলে সই করার খবর জানিয়ে সোশাল মিডিয়ায় ট্রাম্পের দাবি, আশা করছেন ডেমোক্র্যাটদের আসল সত্য এবং জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্কের সত্য দ্রুত প্রকাশ পাবে।

    এর কারণ তিনি এপস্টেইন ফাইলগুলি প্রকাশের জন্য বিলে সই করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন, আমাদের অসাধারণ জয় থেকে মনোযোগ সরানোর জন্য ডেমোক্র্যাটরা এপস্টেইন ইস্যুটি ব্যবহার করেছে। এই ইস্যু রিপাবলিকান পার্টির তুলনায় ডেমোক্র্যাটদের অনেক বেশি প্রভাবিত করে।