
স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যে শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে আগেই ৫০ শতাংশ করার ঘোষণা করেছিলেন। মঙ্গলবার সেই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার থেকে এই বধিত শুল্কের হার কার্যকর হয়েছে। তবে ব্রিটেনকে ছাড় দেওয়া হয়েছে। ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ হারে শুষ্ক বসবে। স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার প্রভাব ভারতেও দেখা যাবে। মার্কিনশিল্পকে রক্ষা করার লক্ষ্যে, এই পদক্ষেপ পরোক্ষভাবে ভারতীয় ইস্পাত নির্মাতাদের ওপর প্রভাব ফেলতে পারে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে মার্কিন স্টিলের দাম ইতিমধ্যেই ১৬ শতাংশ বেড়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব ইস্পাতের বেশিরভাগ উৎপাদন করে, তবুও কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও কিছুটা হলেও ভারত থেকে আমদানি করে।






