ট্রাম্পের শুল্কনীতিতে বিশ্বে বাণিজ্যযুদ্ধের দামামা

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার মুক্তি দিবসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পরেই বিশ্বে বাণিজ্যযুদ্ধের দামামা বেজে গিয়েছে। ট্রাম্পের শুল্কনীতি নিয়ে খুশি নন বিশ্বনেতারা। অস্ট্রেলিয়ার উপরও ট্রাম্পের শুল্ক খাঁড়া নেমে এসেছে।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার উপর তাঁর দেশ ১০ শতাংশ পাল্টা আমদানি শুল্ক ধার্য করবে। এই ঘোষণা ভাল ভাবে নেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ়।

তাঁর দাবি, ট্রাম্পের এই পদক্ষেপের জন্য আমেরিকার জনগণকে আরও বড় মূল্য চোকাতে হবে। তবে আমেরিকার মতো পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটবেন না তিনি। এদিকে,প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াই করতে তৈরি তাঁর দেশ, এমনই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। কার্নের কথায়,তাঁরা পাল্টা পদক্ষেপ করে এই শুল্কের বিরুদ্ধে লড়াই করবেন।ওদিকে ব্রিটেনের উপরও ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প।

এরপরেই প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার বলেছেন, তাঁরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন। পাশাপাশি,মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা কোনও পক্ষের জন্যই ভাল হবে না বলে মনে করছে জার্মানি। তারা সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই নীতিতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।স্পেনও ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছে।