গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ট্রাম্পের কর বিলের জট কাটল

    ট্রাম্পের কর বিলের জট কাটল

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    রাতভর আলোচনার পর অবশেষে আমেরিকার পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিলের জট কাটল। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মধ্যেই মতবিরোধ সত্ত্বেও প্রসিডিউরাল ভোটে ২১৯-২১৩ ব্যবধানে বিলের সবুজ সঙ্কেত মিলেছে। বৃহস্পতিবারই বিলের উপর চূড়ান্ত ভোটাভুটি হবে।

    ট্রাম্পের এই,বড় ও সুন্দর বিলটি চলতি সপ্তাহেই অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট।দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ তথা হাউস অফ রিপ্রেজনটেটিভস-এ অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। রাতভর এই বিল নিয়ে আলোচনা হয়েছে। তার পর প্রসিডিউরাল ভোট হয়। খবর, বিরোধী ডেমোক্র্যাটেরা ছাড়াও মুষ্টিমেয় সংখ্যক রিপাবলিকানও এই বিলের বিপক্ষে। তাঁদের রাজি করাতে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে প্রেসিডেন্ট ট্রাম্পের দল। কিন্তু সাত ঘণ্টা পেরিয়ে গেলেও সুরাহা মেলেনি। শেষমেশ হাউস স্পিকার মাইক জনসন প্রসিডিউরাল ভোটের সিদ্ধান্ত নেন। সেই ভোটে ২১৯-২১৩ ভোটে ব্যবধানে ছাড়পত্র মিলেছে।

    সেনেটে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন বিল। ২৪ ঘণ্টাব্যাপী তর্কবিতর্কের পর মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজনটেটিভস-এ অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বিলটি হাউসের অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা করছাড় সংক্রান্ত সুবিধা পাবেন।