
আগেই খবর বেরিয়েছিল যে দামে টুইটার কিনেছেন ইলন মাস্ক, এর প্রকৃত মূল্য তার চেয়ে অনেক কম। নতুন খবর বলছে, সোশ্যাল মিডিয়াটি নিয়ে বিদ্রুপ করেছে লোকজন, তার দামও এখন ,রিব্র্যান্ডেড টুইটার, এক-এর চেয়ে বেশি।
শেয়ারমূল্যে সাম্প্রতিক উত্থানের পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালের বাজারমূল্য এখন ইলন মাস্কের এক্স’কেও ছাড়িয়ে গেছে।ট্রুথ সোশালের মালিক কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ-এর বাজারমূল্য এখন এক হাজার কোটি ডলারের বেশি, যেখানে সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে কোম্পানির শেয়ারমূল্য হয়েছে চার গুণেরও বেশি।অন্যদিকে,এক্স হোল্ডিংস-এ বিনিয়োগ কোম্পানি ফিডেলিটি’র অংশীদারিত্বের হিসাব ধরলে, এক্স-এর বর্তমান বাজারমূল্য প্রায় ৯৪০ কোটি ডলার।ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট পদে ফিরে আসবেন, সে বিষয়ে বিনিয়োগকারীরা যে সম্ভাবনা দেখছেন, তা ,ট্রাম্প মিডিয়া ,টিএমটিজি’র শেয়ারমূল্যে সাম্প্রতিক উত্থানের পেছনে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। ক দিন আগে ট্রুথ সোশালের শেয়ারমূল্য ১২ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৩ দশমিক ৩০ ডলারে, যার আগে কোম্পানির শেয়ারমূল্য বেড়েছিল ২১ দশমিক ছ’ শতাংশ।
এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারিতে ঘটে যাওয়া ক্যাপিটল দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল। এর পর,টিএমটিজি প্রতিষ্ঠা করেন ট্রাম্প, যেখানে কোম্পানিটির কোনো পদে না থাকলেও এর ৫৭ শতাংশ মালিকানা তার অধীনে।
