গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ইরানকে দ্রুত সিদ্ধান্তের তাগিদ ট্রাম্পের

    ইরানকে দ্রুত সিদ্ধান্তের তাগিদ ট্রাম্পের

    0
    17
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি কড়া বার্তা দিয়েছেন। এমন বার্তা নতুন করে ইরান-ওয়াশিংটনে উত্তেজনা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে পেছনে বিস্ফোরণের পটভূমি আর এর সামনেই হাতে অস্ত্র, চোখে কালো রোদ চশমার অগ্নিমূর্তি ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

    এমন ছবি ওপরে বড় ও মোটা অক্ষরে লেখা ছিল , নো মোর মি. নাইস গাই! অর্থাৎ ভালো মানুষ সেজে থাকার দিন শেষ। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান একটি নন-নিউক্লিয়ার চুক্তি বা পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির দিকে এগোতে ব্যর্থ হয়েছে।তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে খুব দ্রুত বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে।

    উল্লেখ্য পোস্টটি এমন সময় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যখন আমেরিকা -ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বলছেন।অন্যদিকে আলোচনা ভেঙে গেলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছেন।