সেচ দফতরে চাকরির চেষ্টা, কর্নাটকে ধৃত ৩৭

0
186
Trying to get a job in irrigation department caught 37 in Karnataka
Trying to get a job in irrigation department caught 37 in Karnataka

ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সেচ দফতরের চাকরির চেষ্টার জন্য ৩৭ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।২০২২ সালে কর্নাটকের সেচ দফতরের ফাঁকা পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেচ দফতরের তরফে।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরাসরি চাকরির কথা বলা হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন বেশ কিছু পরীক্ষার্থী। অভিযোগ, চাকরি পাওয়ার জন্য বেশ কিছু পরীক্ষার্থী দ্বাদশের বোর্ড পরীক্ষার ভুয়ো শংসাপত্র বানিয়ে সেই শংসাপত্র ব্যবহার করে চাকরির আবেদন করেছিলেন।সেচ দফতর বিষয়টি আঁচ করতে পেরেই ২০২৩ সালে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে রাজ্য পুলিশের অপরাধদমন শাখা। তখনই তদন্তে উঠে আসে দ্বাদশ শ্রেণির শংসাপত্র বানিয়ে অনলাইনে আবেদন করেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এখনও আরও ২৫ জনের খোঁজ চলছে।