মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের চেষ্টা! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

0
984
ছবি সৌজন্যে : নিজস্ব
তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদে মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। তার আগে তাকে মারধরও করা হয়েছে বলে দাবি তসলিমা খাতুনের পরিবারের।
বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তসলিমা। অভিযোগ, বাড়ির পাশে মাইক বাজানোয় প্রতিবাদ করতেই তাকে মারধর করে প্রতিবেশীরা। এদিকে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিঙ্কু খন্দকার ও তার পরিবারের লোকেরা মেরে ফেলার উদ্দ্যেশে তাকে তাড়া করে। কোনওক্রমে বাড়ি পালিয়ে এসে প্রাণে বাঁচে মাধ্যমিক পরীক্ষার্থী তসলিমা।
খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।  অন্যদিকে প্রশাসনিক বিধিনিষেধকে উপেক্ষা করে দক্ষিণ বারাসতে পার্টি অফিস উদ্বোধনে উচ্চস্বরে মাইক বাজিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস।