
টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইগর টুডোর। ইংলিশ ক্লাবটিতে ৪৪ দিন আর সাত ম্যাচেই শেষ হয়ে গেছে ক্রোয়াট কোচের এই অধ্যায়।
প্রিমিয়ার লিগের ক্লাবটি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে ৪৭ বছর বয়সী কোচের চুক্তি বাতিল করা হয়েছে।উল্লেখ্য,নটিংহ্যাম ফরেস্টের কাছে টটেনহ্যামের ৩-০ গোলে হারের এক সপ্তাহ পরই এসেছে এই ঘোষণা।ওই হারে লিগ টেবিলে ১৭তম স্থানে নেমে যায় টটেনহ্যাম। অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট ওপরে আছে দলটি। বাকি আছে আর সাত রাউন্ড।দলের টানা ব্যর্থতার জেরে আগের কোচ টমাস ফ্রাঙ্ককে ছাঁটাই করার পর ১৪ ফেব্রুয়ারি টুডোরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিজনের বাকি সময়ের জন্য।কিন্তু ভাগ্য বদলায়নি টটেনহ্যামের। টুডোরের কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা, জয় স্রেফ একটি।
এদিকে,বাবার মৃত্যুর কারণে ফরেস্টের কাছে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের দায়িত্ব পালন করেননি টুডোর।
