গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মঙ্গলবার নিহতদের স্মরণে বাংলাদেশে শোক দিবস  

    মঙ্গলবার নিহতদের স্মরণে বাংলাদেশে শোক দিবস  

    0
    264
    Tuesday is mourning day in Bangladesh in memory of the victims
    Tuesday is mourning day in Bangladesh in memory of the victims
    কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশজুড়ে শোক দিবস পালন করা হবে।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    পরে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এই নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং মঙ্গলবার দেশব্যাপী শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার কোটা আন্দোলনে ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ১৫০।