গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata মনোনয়নে তুলকালাম বারুইপুর-সল্টলেক, বুলডোজারে প্রার্থীও

    মনোনয়নে তুলকালাম বারুইপুর-সল্টলেক, বুলডোজারে প্রার্থীও

    0
    15
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি প্রার্থীদের মনোনয়ন ঘিরে তুলকালাম বারুইপুর, সল্টলেক থেকে চন্দননগর। বারুইপুরে রূপা গাঙ্গুলির মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
    মঙ্গলবার সোনারপুর দক্ষিণের বিজেপির অভিনেত্রী প্রার্থী রূপা গাঙ্গুলি মনোনয়ন দিতে যাচ্ছিলেন। সেই সময় বিশাল মিছিল নিয়ে এসে পড়েন কুলতলির তৃণমল প্রার্থী গণেশ মণ্ডলও। দুই পক্ষ মুখোমুখি হতেই জয় বাংলা, জয় শ্রীরাম স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই পরিস্থিতি সল্টলেকেও। সেখানে রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের বাধার মুখে পড়েন বলে অভিযোগ। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একই পরিস্থিতি চন্দননগরেও। সেখানেও দুই পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিকে বর্ধমানের গলসিতে বুলডোজার করে মনোনয়ন জমা দিতে যাওয়ার চেষ্টা বিজেপি প্রার্থী রাজু পাত্র-র।
    জানতে পেরে আটকে দিয়েছে কমিশন। শেষ পর্যন্ত মিছিল করেই মনোনয়ন জমা দিয়েছেন রাজু পাত্র।