গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata তুলসি বিক্ষোভেই বিধানসভায় কড়াকড়ি, তোপ অগ্নিমিত্রার, পাল্টা বিমান

    তুলসি বিক্ষোভেই বিধানসভায় কড়াকড়ি, তোপ অগ্নিমিত্রার, পাল্টা বিমান

    0
    121
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মহেশতলাকাণ্ডে তুলসি গাছ নিয়ে প্রতিবাদ জানানোর পরেই কেন বিধানসভায় বিধায়কদের গাড়ি চেকিং। প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল।
    তাঁর হুঁশিয়ারি যতই চেকিং হোক না কেন তাদের বিক্ষোভ, প্রতিবাদ চলবেই। বিজেপি বিধায়ক বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নিরাপত্তার এত কড়াকড়ি করা হয়েছে। আর এতেই অগ্নিমিত্রা পালের প্রশ্ন কড়াকড়ি যদি করতেই হত তবে বিধানসভা অধিবেশনের শুরুর দিনে কেন হল না। বিধানসভায় নিরাপত্তার কড়াকড়ি নিয়ে মুখ খুলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন একদিন নয়, এখন থেকে নিয়মিত নিরাপত্তার কড়াকড়ি থাকবে।
    পাশাপাশি তুলসি গাছ নিয়ে বিজেপি যে অভিযোগ তুলেছে, সেই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন হিন্দুদের বাড়িতে তুলসি মঞ্চ থাকে। তবে বিধানসভায় তুলসি মঞ্চের কোনও জায়গা নেই।