তুঙ্গভদ্রায় বাঁধের লকগেট ভেঙে বিপদ, সতর্কতা

0
140
Tungabhadra dam lockgate breaking danger warning
Tungabhadra dam lockgate breaking danger warning
কেরলের ভূমিধসের আতঙ্কের মধ্যেই এবার লাল সতর্কতা জারি হয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে। কর্নাটকের তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত বাঁধের একটি গেট জলের তোড়ে ভেসে যাওয়ায় বিপদ সঙ্কেত দেখা দিয়েছে।
জানা গেছে, চেইন লিঙ্ক ছিঁড়ে যাওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কর্নাটকে তুঙ্গভদ্রার তীরে ও প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে কৃষ্ণা নদীর তীরে বসবাসকারীদের বিশেষ সতর্ক করেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। জানা গিয়েছে ,বাঁধের একটি চেইন লিঙ্ক ভেঙে যাওয়ার পরে , প্রবল জলের তোড়ে ভেঙে গিয়েছে ১৯ নম্বর গেটটি। এর ফলে ৩৫ হাজার কিউসেক জল বন্যার মতো হু হু করে প্রবাহিত হয়েছে । আরও জল বেরনোর আশঙ্কায় সতর্কতা জারি করা হযেে কুর্নুল জেলার কোসিরি, মন্ত্রালয়ম, নন্দাভারম এবং কৌথালামের বাসিন্দাদের। খাল-বিল পার হওযা নিয়ে  স্থানীয়দের সতর্ক করা হয়েছে ।