ইজরায়েলের আকাশ-সমুদ্রসীমা বন্ধ করল তুরস্ক

0
107
ছবি সৌজন্যে : এক্স
আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাওয়ায় এ বার ইজরায়েলের জন্য আকাশ ও সমুদ্রসীমা বন্ধ করার কথা ঘোষণা করেছে নেটো সদস্য তুরস্ক। পাশাপাশি, তাৎপর্যপূর্ণ ভাবে ১৩ বছর পরে সিরিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ উন্মুক্ত করার কথা ঘোষণা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপেই এরদোগানের সরকার।
তুরস্কের পার্লামেন্টে সে দেশের বিদেশমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজায় ধারাবাহিক হামলার জেরে ইজরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে। তিনি বলেছেন, ইজরায়েলের জাহাজের জন্য আমাদের বন্দর ও সমুদ্রপথ বন্ধ করা হয়েছে। ইজরায়েলের বিমানের জন্য নিষিদ্ধ হয়েছে আমাদের আকাশসীমা। পাশাপাশি, সিরিয়ার সঙ্গে এক যুগেরও বেশি সময় পরে সড়ক যোগাযোগ উন্মুক্ত করার কথা ঘোষণা করেন হাকান।
গত ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এইচটিএস এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর হামলায় সিরিয়ায় শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছিল। সেই অভ্যুত্থানে বিদ্রোহীদের সহায়তা করেছেন সুন্নি রাষ্ট্র তুরস্ক আশাদের জমানাতেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা।