নকআউট পর্বে নিশ্চিত তুরস্ক

0
679
turkiye is sure of the knockout stage
turkiye is sure of the knockout stage

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তুরস্ক। ম্যাচ জয় পেলে চেকেরও শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা ছিল।

তবে সেই সম্ভাবনার মৃত্যু হয়েছে ম্যাচের ২০ মিনিটেই।সে সময় অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্টনিন বারাক লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র।আর ম্যাচের শেষ সময়ের গোলে চেকদের হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তুরস্ক। এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে তারা। এই পর্বে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুর্কিরা।একজন কম খেলেও তুরস্ককে প্রথমার্ধে আটকে রেখেছিল চেক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ কাজে লাগায় তুরস্ক। ৫১ মিনিটে হাকান কালহানগলুর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক।১০ জনের দল নিয়েও আশাহত হয়নি চেক। ম্যাচের ৬৬ মিনিটে তুরস্কের সেই গোল শোধ করে দেয় তারা। ১-১ সমতায় খেলার মূল সময় শেষ হয়ে গেলে জয়সূচক গোলটি পায়নি তুরস্ক। তবে শেষ মুহূর্তে তুরস্কের ত্রাণকর্তা হয়ে আসেন চেঙ্ক তসুন। দুর্দান্ত গোল করে ব্যবধান ,২-১ বাড়ান তিনি।এর ৪ মিনিট পর আবারও লালকার্ড দেখেন চেকের টমাস কোরি। ফলে ৯ জনের দলে পরিণত হয় তারা।শেষ পর্যন্ত আর গোলের সুযোগ তৈরি করতে না পারায় ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত হয় তুরস্কের।