
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সফরের মধ্যেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছে সিরিয়ার রাজধানী দামাস্কাস।
ঘটনায় চার পুলিশকর্মী-সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার বিস্ফোরণ হয়েছে পশ্চিম এশিয়ার ওই দেশে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে সন্দেহের তির ইসলামিক স্টেট-এর দিকে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা নিউজ জানিয়েছে, বিস্ফোরণ দু’টি হয়েছে পর্যটন মন্ত্রক পরিচালিত হোটেলের অদূরে। ওই হোটেলেই সোমবার রাতে ছিলেন মাক্রোঁ।
বিস্ফোরণের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। ফরাসি প্রতিনিধিরা জানিয়েছেন, মাক্রোঁ বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।








