গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনে ওড়িশা থেকে গ্রেফতার ২

    পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনে ওড়িশা থেকে গ্রেফতার ২

    0
    115
    ছবি সৌজন্যে : ফাইল
    পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনার চার দিন পর ওড়িশার সম্বলপুর থেকে ধরা পড়েছে দুই অভিযুক্ত। টানা তল্লাশির পর বুধবার তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর।
    ধৃতদের নাম শক্তিকান্ত বেহার এবং সন্তোষ বেহার। কেন তারা কলকাতায় এসেছিল, কেনই বা ওই ব্যক্তিকে খুন করে পালিয়েছে তারা, আপাতত সে সব খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল কি না, কত দিন ধরে তাঁরা একে অপরকে চিনতেন, খুনের নেপথ্যে কোন কারণ- সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ওই হোটেলের ঘরের বিছানার চাদরটি পাওয়া যায়নি। চাদর পেঁচিয়ে খুন করা হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে। চাদরটি খুঁজে বার করার চেষ্টা চলছে। গত ২২ অক্টোবর পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে ঘর ভাড়া নেন নিহত রাহুল লাল।
    সঙ্গে আরও এক জন যুবক ছিলেন। পরে ওই ঘরের বক্সখাটের ভিতর থেকেই রাহুলের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।