খগেন-শঙ্করকে হামলার ২ দিন পর গ্রেফতার ২

0
188
ছবি সৌজন্যে : ফাইল
বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় ২ দিন পর নাগরাকাটা থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে অভিযুক্তদের পরিচয় জানায়নি পুলিশ। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের ওপর চড়াও হয়েছিলেন কয়েকশো মানষ। ভাঙচুর করা হয় গাড়ি। মুখে চোট পান খগেন। বাঁ চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।