বেলডাঙায় কিশোরী খুনে গ্রেফতার তুতো দাদা সহ ২

0
325
ছবি সৌজন্যে : নিজস্ব

কিশোরীকে খুনের অভিযোগে তাঁর তুতো দাদা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বেলডাঙার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে বছর ১৬-র কিশোরীরর দেহ উদ্ধার হয়েছে। শরীরে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ক্ষত রয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে কিশোরীরর মাসতুতো দাদা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যে বাড়ি থেকে করবী দে-র দেহ উদ্ধার হয়েছে সেটি তাঁর মামার বাড়ি। খুনের সময় বাড়িতে কেউ ছিলেন না। পরিবারের দাবি পরিকল্পনা করেই খুন করা হয়েছে করবীকে। শনিবার সকাল থেকেই নাবালিকার দাদুর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয় কোনও একটি গেমে টাকা জিতেছেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। সেই ফোন পেয়ে স্ত্রীকে নিয়ে বাঙ্কে গিয়েছিলেন প্রৌঢ়। কিশোরীর মাও বহরমপুরে গিয়েছিলেন। ঘরে ছিল না ভাইও। সেই সুযোগে বাড়িতে ঢুকে করবীকে কুপিয়ে খুন করা হয়। স্থানীয় সূত্রে খবর করবীর মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। তাই ছেলে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন করবীর মা।

মাধ্যমিকে ফেল করার পর থেকে পড়াশোনা বন্ধ করে দেয় করবী। পুরনো শত্রুতা না সম্পর্কের টানাপোড়েনে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।