গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad সামশেরগঞ্জে বোমা ফেটে রক্তাক্ত ২ শিশু

    সামশেরগঞ্জে বোমা ফেটে রক্তাক্ত ২ শিশু

    0
    177
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবারও মুর্শিবাদের সামশেরগঞ্জে বোমা ফেটে দুই শিশু আহত হয়েছে। জানা গিয়েছে সোমবার সকালে বাড়ির কাছে আমবাগানে খেলছিল ছোটরা।

    সেই সময় বল ভেবে বোমা হাতে তুলে নেয় দুই শিশুকন্যা। এরপরেই খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় দুই শিশুকে সামশেরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ।

    তল্লাশি চালিয়ে বেশকয়েকটি বোমা উদ্ধার করে। কে বা কারা বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।