গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দুইবঙ্গের এডিজি বদল, ডিসি সেন্ট্রালের সঙ্গে একডজন এসপিও

    দুইবঙ্গের এডিজি বদল, ডিসি সেন্ট্রালের সঙ্গে একডজন এসপিও

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এদিকে একডজন পুলিশ সুপার বদলের সঙ্গেই সরানো হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোল নলচে বদলে দিল নির্বাচন কমিশন।

    ৪ জন পুলিশ কমিশনার ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি-দের সরাল কমিশন। হাওড়া, ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর ও চন্দননগরের সিপিকে সরিয়ে ৪ নতুন আইপিএস নিয়োগ করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র-র জায়গায় এসেছেন রাজেশ কুমার সিং। এডিজি উত্তরবঙ্গ সুকেশ কুমার জৈন-র জায়গায় নিয়ে আসা হয়েছে কে জয়রামনকে। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার আকাশ মাঘারিয়াকে সরিয়ে অখিলেশ কুমার চর্তুবেদিকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে আসানসোল-দুর্গাপুরের সিপি সুনীল কুমার চৌধুরির জায়গায় প্রণব কুমারকে আনা হয়েছে। ব্যারাকপুরের সিপি প্রবীণ ত্রিপাঠির জায়গায় অমিত কুমার সিংকে আনা হয়েছে। অন্যদিকে চন্দননগরের কোটেশ্বর রাওকে সরিয়ে সুনীল কুমার যাদবকে নিয়ে আসা হয়েছে।

    এছাড়া বারাসত, কোচবিহার, মালদা, বীরভূম, ইসলামপুর, হুগলি, হুগলি গ্রামীণ, মুর্শিদাবাদ, ডায়মণ্ডহারবার, জঙ্গিপুর এবং দুই মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে নতুন এসপি নিযুক্ত করা হয়েছে। এদিকে ইন্দিরা মুখোপাধ্যায়ের জায়গায় কলকাতার নতুন ডিসি সেন্ট্রাল ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাওকে।